১৭ জুলাই থেকে বসবে কোরবানির পশুর হাট

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১৭ জুলাই থেকে ঈদের দিন ২১ জুলাই পর্যন্ত পাঁচ দিন রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে। ইজারাদারেরা পশু বিক্রি শুরুর দুই দিন আগে এই হাটগুলোর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে সিটি করপোরেশন। দুই সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১৯টি অস্থায়ী হাটের ইজারাদারদের এই শর্ত দেওয়া হয়েছে।

এ ছাড়া হাট পরিচালনার জন্য আরো ৪৬টি শর্ত মানতে হবে তাদের। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন এ তথ্য নিশ্চিত করেন।