কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জে শুভাঢ্যা আদর্শ নগর এলাকায় ১১ বছরের এক শিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। জানা যায়, রবিবার রাত ১০টার দিকে একই এলাকার সন্ত্রাসী রমজান এবং মালেক কৌশলে একটি বাড়িতে নিয়ে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। রাতে ঐ শিশু ছাড়া পেয়ে নিজ বাসায় গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং পুরো বিষয় মাকে জানায়।
গতকাল ঘটনাটি এলাকায় জানাজানি হলে রমজান ও মালেক পঞ্চায়েত কমিটি নিয়ে থানা পুলিশকে না জানিয়ে আপস করার জন্য ধর্ষণের শিকার স্বজনদের চাপ সৃষ্টি করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে গতকাল বিকাল পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটক ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগ, উল্লেখিত দুই জন চিহ্নিত সন্ত্রাসী। তারা এ ঘটনায় পার পেয়ে গেলে এলাকায় আরো এ ধরনের আরো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা ।