উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
২০০ গাঁজার গাছসহ রোববার রাতে উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুজ্জামান ডেভিড সরকারকে (৪১) সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেছেন। উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে ওয়াল্টন ফ্রিজের গোডাউনের পেছনে মাদকবিরোধী অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ডেভিড সরকারকে সোমবার র্যাব উল্লাপাড়া মডেল থানায় উদ্ধারকৃত আলামতসহ সোপর্দ করে।
র্যাব-১২ ক্যাম্পের স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান ডেভিড সরকার আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে র্যাব-১২ কোম্পানির সদর দপ্তরে অনেক অভিযোগ আসে।