মো. আলাউদ্দিন
আজ ১৩ জুলাই বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মো. আলাউদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়ি কনিকাড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার বাসভবনে কোরআন তেলাওয়াত এবং স্থানীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারবর্গ তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।