রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) এবং প্রো-ভিসি পদে নিয়োগ নিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে ফজলে হোসেন বাদশা বলেন, ‘রাবি পরিস্থিতি স্বাভাবিক করতে ভিসি নিয়োগদান যেমন জরুরি, তেমনি এক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়াটা আরো জরুরি। তবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো ব্যক্তি যেন রাবি প্রশাসনে না আসে।’
বাদশা বলেন, ‘রাবি মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এখানে বিতর্কিত কাউকে আনা হলে এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ জানানো ছাড়া আমাদের উপায় থাকবে না। সময় থাকতেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার।’