বিএসএমএমইউয়ে মুমূর্ষু করোনা রোগী রেফার করার বিশেষ নির্দেশনা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীকে রেফার করার  ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিএসএমএমইউয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিত্সাসেবার জন্য করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু বা জীবন বিপণ্ন কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে এমন রোগীকে অন্য হাসপাতাল থেকে এই হাসপাতালে রেফার না করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের রোগী যে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে সেই হাসপাতালেই চিকিত্সাসেবা কার্যক্রম চালিয়ে যাওয়া দরকার। তবে প্রয়োজনে যদি কোনো রোগীকে রেফার করতে হয় তাহলে আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে করে জীবন বিপণ্ন রোগীকে আনার নির্দেশনা রয়েছে। যাতে পথিমধ্যে রোগীর কোনো দুর্ঘটনা না ঘটে।