জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে নিয়ে কটুক্তি করার অভিযোগে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনর রশিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আল মামুন বাদি হয়ে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, মামুনর রশিদ গত ৮ জুলাই এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যানকে নিয়ে কটুক্তি করেন। তার ঐ বক্তব্য ফেসবুক পেইজসহ বিভিন্ন মাধ্যমে দেখতে পাওয়া যায়। জাপার সর্বস্তরের নেতাকর্মীরাসহ জনগণ এটা প্রত্যক্ষ করেন। বিবাদীর এরুপ বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট, ও মনগড়া।