বাইরের জেলা থেকে নারায়ণগঞ্জে প্রবেশের অন্যতম মাধ্যম হলো ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। এছাড়া এ সড়ক দিয়ে প্রতিনিয়ত নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার মালবাহি গাড়ীও চলাচল করে। কিন্তু ব্যস্ততম এই সড়কে মাইলের পর মাইল চলছে ব্যাপক যানজট।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজ মেরামত করার জন্য বন্ধ করে রেখেছে সড়ক বিভাগ। বিকল্প রাস্তা হিসেবে লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে। এ জন্য সোনারগাঁও-নবীগঞ্জ রুটে যানজটের চাপ অনেক। যানজট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশের কর্মকতাদের।
এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাঙ্গলবন্দ ব্রিজ মেরামতের কাজ চলায় ব্যপক যানযটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আবার যানবাহন চলে, কিছুক্ষণ পর আবারো যানজট লেগে যায়। আমরা যতটা সম্ভব যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
ইত্তেফাক/এসজেড