জুবায়ের মাহমুদ, শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল
স্কুল এন্ড কলেজ
পদার্থের গঠন
১৫। গ্রিক দার্শনিক ডেমক্রিটাস এর মতে সকল পদার্থই কী দিয়ে গঠিত?
উত্তর:ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য ( যা আর ভাঙা যায় না ) কণা দিয়ে গঠিত।
১৬। গ্রিক দার্শনিক ডেমক্রিটাস ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম কী দেন?
উত্তর:পরমাণু বা এটম।
১৭। গ্রিক শব্দ এটমস (Atomos) অর্থ কী?
উত্তর:অবিভাজ্য (Indivisible)।
১৮। কে কে ডেমক্রিটস এর মতবাদের সাথে দ্বিমত পোষণ করে?
উত্তর:দার্শনিক প্লেটো (Plato) এবং অ্যারিস্টটল (Aristotle)।
১৯। অ্যারিস্টটল এর মত কী?
উত্তর:পদার্থসমূহ অবিচ্ছেদ্য এবং ভাঙনের কোনো সীমা নেই।
২০। কত সালে পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ হয়?
উত্তর:১৮০৩ সালে।