মো. রহমত উল্লাহ্
গতকালের পর
* নির্ধারিত ক্লাসের চেয়ে কী কয়েকটি ক্লাস বেশি করার চেষ্টা করি নাকি দু’একটি ক্লাস কম করে দায় সারানোর সুযোগ খুঁজি।
* আমি কী ক্লাসে সবকিছু ভালোভাবে বুঝিয়ে পড়িয়ে থাকি নাকি প্রাইভেটে গিয়ে পড়ার জন্য প্রভাবিত করে থাকি?
* প্রতিষ্ঠানের নির্ধারিত ক্লাসে কী আমি ভালো পড়াই নাকি প্রাইভেট-কোচিং এ ভালো পড়াই?
* আমার শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপারে আমি কী বেশি যত্নশীল নাকি নিজের সন্তান ও ভাইবোনের লেখাপড়ার ব্যাপারে বেশি যত্নশীল নাকি উভয় ক্ষেত্রে সমান যত্নশীল?
* আমার শিক্ষার্থীদের সঙ্গে আমি কী সবচেয়ে ভালো ব্যবহার করি নাকি নিজের সন্তান ও ভাইবোনের সঙ্গে ভালো ব্যবহার করি নাকি উভয় ক্ষেত্রে সমান ভালো ব্যবহার করি?
* সকল শিক্ষার্থীর প্রতি কী সর্বত্র সমান তথা নিরপেক্ষ আচরণ ও দৃষ্টি প্রদর্শন করি?
নাকি কোনো ক্ষেত্রে কারো প্রতি পক্ষপাতিত্ব করে থাকি?
* একজন শিক্ষার্থী আমার ক্লাস থেকে বঞ্চিত হলে, লেখাপড়া থেকে ঝরে পড়লে, পরীক্ষায় অকৃতকার্য হলে আমি কী নিজেকে দায়ী মনে করে অনুতপ্ত হই নাকি এমন ভাবি যে, তাতে আমার কী?
* শিক্ষা লাভের জন্য, শুভ কাজের জন্য শিক্ষার্থীদের কি অনুপ্রাণিত করি, উত্সাহিত করি, উজ্জীবিত করি নাকি তিরস্কার করে, নিরুত্সাহিত করে তাদের মন ভেঙ্গে দেই?
* সুশিক্ষা অর্জনে শিক্ষার্থীরা যাতে আমরণ আন্তরিক থাকে, প্রকৃতি ও পুস্তক থেকে জ্ঞান আহরণে নিবেদিত থাকে, এমন শিক্ষা কী আমি দিই? নাকি সহজে সনদ লাভের কৌশল শিখিয়ে দিই?
* শিক্ষার্থীদের আদর-স্নেহ দিয়ে কী সুপথে আনার চেষ্টা করি নাকি শাসন-বারণ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি?
* শিক্ষার্থীরা যাতে ছোটদের স্নেহ ও বড়দের মান্য করে তেমন শিক্ষা দিই, নাকি আমি নিজেই তেমন করি না?
* লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষায় পারদর্শী হয়ে ওঠার ব্যাপারে আমি কী শিক্ষার্থীদের উত্সাহিত করি? নাকি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিলে লেখাপড়ার ক্ষতি হয় বলে মনে করি?
* সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণের জন্য আমি কী শিক্ষার্থীদের উত্সাহিত করি নাকি আমি নিজেই অসামাজিক জীবন যাপন করি?
* শিক্ষার্থীদের কী সত্যবাদী, ন্যায়পরায়ন ও দুর্নীতি বিরোধী হয়ে উঠতে শিখাই নাকি আমি নিজেই তেমন না হয়ে সুবিধাবাদী হয়ে উঠতে শিখাই?
* কর্মক্ষম, আত্মনির্ভর, পরোপকারী হয়ে ওঠার যোগ্যতা ও দক্ষতা লাভে শিক্ষার্থীদের কী উদ্বুদ্ধ করি, দিকনির্দেশনা দিই নাকি তাদের কর্ম অক্ষম, পরনির্ভরশীল, স্বার্থপর করে তুলি?
* ভিন্ন ধর্ম-বর্ণ-জাতি ও সমপ্রদায়ের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল করার ব্যাপারে আমি কী সদা সক্রিয় নাকি এসব বিষয়ে নিজেই উদাসীন বা শ্রদ্ধাহীন?
* শিক্ষার্থীর মনে ধর্মীয় মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, ভাষাপ্রেম ও জাতীয়তা বোধ জাগ্রত করার ব্যাপারে আমি কী সদা সচেষ্ট নাকি এ সকল বিষয়ে আমি উদাসীন বা ভিন্ন দৃষ্টিসম্পন্ন।
পরের অংশ শনিবার