উেক্ষপণের পরই ভেঙে পড়ল ব্রহ্মস

ভারতের সুপারসনিক ক্রুজের পরীক্ষামূলক উেক্ষপণ ব্যর্থ

সফল হলো না ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণ। সোমবার ভারতের বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উেক্ষপণের পরপরই ভেঙে পড়ে সেটি। খবর আনন্দবাজার পত্রিকার

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উেক্ষপণ চলছিল। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটির ইঞ্জিন বা প্রপালসন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির জন্যই উেক্ষপণে ব্যর্থ হয়। এটাই একমাত্র কারণ কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কেন উেক্ষপণের পরপরই ভেঙে পড়েছে শক্তিশালী ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি তার কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস করপোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে। তারাই ব্রহ্মসের ভেঙে পড়ার কারণ খুঁজে বের করবেন। ভারতের অন্যতম ভরসাযোগ্য ক্ষেপণাস্ত্র হলো ব্রহ্মস। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে ২০০৫ সালে তৈরি হওয়া এই ব্রহ্মস মিসাইল ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। এবার সেটিকেই নতুন প্রযুক্তিতে আরো শক্তিশালী করে তোলা হয়েছে। আগে ৩০০ কিলোমিটারের কম দূরত্বের লক্ষ্যে নিশানা হানত। আপাতত সেই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে নিশানা হানতে পারে। সেইসঙ্গে সুপারসনিক গতিতে লক্ষ্যের দিকে ধেয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ব্রহ্মস মিসাইলের ফলে প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী আরো শক্তিশালী হবে।