শঙ্কা নিয়েই শুটিংফ্লোরে শ্রদ্ধা!

 বিনোদন ডেস্ক

 

প্রথম লটের কাজ শেষ হতে না হতেই করোনার কারণে বন্ধ করতে হয় শ্রদ্ধা কাপুর ও রণবীর কাপুরের নতুন সিনেমার শুটিং। আবার কবে সিনেমাটির কাজ শুরু হবে এ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে লুভ রঞ্জন পরিচালিত এই সিনেমার শুটিং আবারো শুরু হওয়ার খবরে বেশ উচ্ছ্বসিত শ্রদ্ধা। এরইমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রদ্ধা ও রণবীর কাপুর। শ্রদ্ধা তার বাবার সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, ‘বাপু (বাবা) আমাকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন। আবারো ফিরছি শুটিংফ্লোরে!’ শুটিংয়ে ফেরা নিয়ে শ্রদ্ধা আরো বলেন, ‘এর আগে আমি বলেছিলাম লুভ রঞ্জনের সঙ্গে কাজের প্রতীক্ষায় ছিলাম দীর্ঘদিন। তিনি তার প্রতিটি কাজেই খুব নিখুঁতভাবে করে থাকেন, যা দর্শকদের মুগ্ধ করে। কিন্তু তার সঙ্গে কাজের সুযোগ পেয়েও করোনার কারণে শঙ্কায় ছিলাম। তবে আবারো ফিরতে পেরে দারুণ অনুভূতি কাজ করছে। ইউনিটের সবাই করোনা ভ্যাকসিন নিয়েই শুটিংয়ে যাচ্ছি। তারপরও ভয় কাজ করছে। চেষ্টা করবো সাবধানতার সঙ্গে কাজটি শেষ করার। হয়তো এবার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে।’ উল্লেখ্য, সিনেমাটি আগামী বছরের হোলিতে মুক্তি দেওয়ার কথা রয়েছে।