দেশে অডিও কোম্পানিগুলোর কাছ থেকে শিল্পী, গীতিকার ও সংগীত পরিচালকরা সঠিক সম্মানী থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি আমাকে খুব নাড়া দেয়। আমি সিদ্ধান্ত নিই, কোনো কোম্পানিকে আর গান দেবো না। তারা বারবার বলে আসছিলেন ব্যবসা খারাপ। তাই আমি অনলাইনে গান প্রকাশের পরিকল্পনা করি। আমি শিল্পী-গীতিকার-সংগীত পরিচালক সবাইকে বোঝানোর চেষ্টাও করি। সবাইকে এ-ও বলি, হয়তো শুরুতে টাকা-পয়সা আসবে না, কিন্তু একটা ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে রাখা উচিত। শিল্পীরা তাদের নিজেস্ব প্লাটফর্মে গান ছাড়বে। চাইলে অন্য প্লাটফর্মের কাছে নির্দিষ্ট সময় ধরে ভাড়াও দিতে পারবে। সিনেমার ক্ষেত্রে ভাড়া দেওয়ার রীতি কিন্তু চালু হয়ে গেছে।
লেভেল কোম্পানিগুলো থেকে সম্মানী না পাওয়া ও শিল্পীদের নিজেস্ব প্লাটফর্ম প্রসঙ্গে ব্যান্ডতারকা বিপ্লব