মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
লকডাউনে মনোহরগঞ্জে পশুর হাট না বাসায় গরু-ছাগল কেনাবেচা নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতা ও খামারিরা। পশুর হাট না বসায় চাঁদ দেখার পরপরই পছন্দের পশু কিনতে ক্রেতারা ছুটছেন খামারিদের বাড়িতে। উপজেলার সালেপুরের মোক্তার হোসেনসহ বেশ কয়েক জন জানান, গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশি। খামারিরাও দাম ছাড়ছেন না। উপজেলার তানভীর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আবদুল্লা-আল মামুন জানান, খামারে পাইকার ও ক্রেতারা আসলেও উপযুক্ত দাম না বলায় বিক্রি হচ্ছে না গরু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, সরকারি নির্দেশনা সাপেক্ষে উপজেলার ১৫টি স্থানে পশুর হাট বসানো হবে।