লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ার পুটিবিলা গোরস্থান-হরিণা সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কটি কাঁচা হওয়ায় বর্তমান বর্ষা মৌসুমে অবস্থা খুবই করুণ। ফলে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। সড়কটি কলাউজান ইউনিয়নের হরিণা সীমানা থেকে শুরু হয়ে পুটিবিলা ইউনিয়নের গোরস্থান নয়া বাজার পর্যন্ত চলে গেছে। সড়কটি দিয়ে কয়েকটি গ্রামের শত শত লোকজন প্রতিনিয়ত চলাচল করে। পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুস বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমপির ডিও লেটারও দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার করা হবে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীর জানান, বরাদ্দ পেলে কাজ করা হবে।