রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীতে হলহলিয়া নদীতে ডুবে আলিয়া খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত আলিয়া খাতুন পাখিউড়া গ্রামের শওকত আলীর স্ত্রী।
চরশৌলমারীর সাবেক ইউপি সদস্য হামিদুল ইসলাম বলেন, আলিয়া খাতুন নামের ঐ নারী নদীতে গোসল করার সময় ডুবে মারা যায়। পরে তার লাশ উদ্ধার করে দাফন করা হয়।