ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকের ঝিগলী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাতক থানার এসআই হাবিবুর রহমান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভুরুমপুর গ্রাম থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—নজির আহমদ (৩৭) ও সুর উদ্দিন (৪৭)।
গত ৪ জুলাই ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হন ১২ জন। ঘটনার পরদিন ছাতক থানায় ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।