গ্লোবাল নিউট্রিশন ইনডেক্স ২০২১-এ ৫ম স্থানে ‘আরলা ফুডস’

বিশ্বের অন্যতম প্রধান দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরলা ফুডস, গ্লোবাল নিউট্রিশন ইনডেক্স ২০২১-এ ৫ম স্থান অধিকার করেছে। ইনডেক্সটি প্রকাশনার দায়িত্বে রয়েছে বিশ্বব্যাপী সমাদৃত প্রতিষ্ঠান ‘অ্যাক্সেস টু নিউটরিশন ইনিশিয়েটিভ (এটিএনআই)’, যারা বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পলিসিসমূহ এবং কার্যপরিধি মূল্যায়ন করে এই ইনডেক্সটি প্রকাশ করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গত ৬০ বছর ধরে বিশ্বস্ত  ‘ডানো’ ব্র্যান্ড বাজারজাত করে আসছে। এবছরের ইনডেক্সে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়নের মানদণ্ড ছিল তাদের প্রতিষ্ঠানিক পরিচালনা ও সঠিক ব্যবস্থাপনার অনুশীলন ও স্বচ্ছতা, পণ্যের স্বাস্থ্যমান, সাশ্রয়ী, সুলভ উত্পাদন, বাজারজাতকরণ এবং গ্রাহকদের পছন্দ ও সিদ্ধান্তকে প্রভাবিত করার স্বচ্ছতা ।

ডেনমার্কের বহুজাতিক দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডসের স্থানীয় সাবসিডিয়ারি আরলা ফুডস বাংলাদেশ লি. এবং গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত প্রতিষ্ঠানটির এফএসএসসি ২২০০০(ভার্শন ৫) সার্টিফিকেশন প্রাপ্ত প্যাকেজিং প্ল্যান্ট ২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে বর্তমানে রয়েছে ডানো পাওয়ার, ডানো গ্রোথ শক্তি এবং ডানো ডেইলি পুষ্টির মতো দারুণ জনপ্রিয় সব দুধের ব্র্যান্ড, যা প্রতি মাসে প্রায় ১.৫ কোটি বাংলাদেশি ভোক্তাকে সাশ্রয়ী দামে দুধের পুষ্টির চাহিদা পূরণ করে চলছে । -প্রেস বিজ্ঞপ্তি