অনলাইন কুরবানির হাটে করণীয়

বর্তমান করোনা পরিস্থিতিতে কুরবানির হাট সম্পর্কে বিশেষজ্ঞদের মত হচ্ছে, এটি অনলাইনের মাধ্যমে আয়োজন করা। সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে, সব জায়গায় হাট না বসলেই নয় (যেমন-সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট) সেখানে সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে হাটের আয়োজন করবে। এর বাইরে হাট বসতে দেওয়া হবে না। অনলাইনে কুরবানির পশু বেচাকেনা করা এ পরিস্থিতিতে সময়োপযোগী পদক্ষেপ হলেও এক্ষেত্রে বেশ কিছু বিষয়ের ওপর নজর রাখা জরুরি। যেমন, পশুর শারীরিক অবস্থা, ওজন, বয়স ইত্যাদি প্রয়োজনীয় তথ্য প্রোফাইলে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কি না, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পশুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সঠিক লেনদেনের ব্যবস্থা করতে হবে। পরিবহন সুবিধা নিশ্চিত করতে হবে। পশু কেনাবেচায় কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আ. রহমান দেওয়ান, রামগঞ্জ, লক্ষ্মীপুর