সেরা একাদশে নেই সিআর সেভেন

ইউরো শেষ হতে না হতেই উয়েফা সেরা একাদশ ঘোষণা করেছে। এদের মধ্যে রয়েছে ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা, ইংল্যান্ডের ডিফেন্ডার কাইল ওয়াকার, ইতালির গোলকিপার লিওনার্দো বোনুচ্চি (ইতালি), ইংল্যান্ডের হ্যারি মাগুইরে, ইতালির লিওনার্দো স্পিনাজ্জোলা, ডেনমার্কের মিডফিল্ডার পিয়েরে এমিল হজবার্গ, ইতালির জর্জিনহো, স্পেনের পেদ্রি। ইউরোতে  শেষ ষোলয় উঠে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়া দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ৫ গোল করেছিলেন। একটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে। চেক প্রজাতন্ত্রের প্যাত্রিক শিকেরও পাঁচটি গোল রয়েছে। তবে তার কোনো অ্যাসিস্ট নেই। পাশাপাশি রোনালদোর থেকে বেশি সময় মাঠে ছিলেন তিনি। তার পরও রোনালদো জিতলেন ইউরোর সোনার বুট। তবে সোনার বুট জিতলেও উয়েফা ঘোষিত ইউরোর সেরা একাদশে নেই রোনালদো। সেটা নিয়ে চিন্তা নেই। ইউরো শেষ করে বউ-বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রোনালদো।