ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া পৌর বাস টার্মিনাল গত সোমবার পরিকল্পনা কমিশনের পিইসি সভায় অনুমোদিত হওয়ায় শোকরানা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সোমবার বাদ-আছর পৌর কাউন্সিলর ও বাজার ব্যবসায়ী নেতাদের উদ্যোগে ভাণ্ডারিয়া বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল এবং শোকরানা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও টার্মিনালটি অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঐ মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া আল ফরিদি।
এ সময় পৌর কাউন্সিলর ছাড়াও প্রবীণ সমাজসেবী এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিগণ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়ায় শরিক হন।