রাজধানীর একটি হাসপাতালে ভর্তি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফের একান্ত সচিব আব্দুল কুদ্দুস হাওলাদার মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, স্যার বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিসেও ভুগছেন।
সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফকে শনিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। ৭৩ বছর বয়সি আলী আশরাফ এ নিয়ে পঞ্চমবার জাতীয় সংসদে কুমিল্লার ভোটারদের প্রতিনিধিত্ব করছেন।