জেপি নেতা নূর মোহাম্মদ প্রধানের মৃত্যুতে শোক

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাতীয় পার্টি-জেপির নেতা বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রধানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলের স্থানীয় নেতারা। জেপির প্রেসিডিয়াম সদস্য, কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক এমপি রুহল আমিন এবং কুড়িগ্রাম জেলা জেপির সহসভাপতি প্রকৌশলী মন্জুরুল হক মঞ্জু গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।