রংপুর বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৬০৫ জন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং পাঁচ জেলায় এক দিনে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রংপুরে ২ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁয় ৭ জন, নীলফামারীতে ১ জন এবং গাইবান্ধা জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৭৮ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩৩ হাজার ৯৩৪ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৪ হাজার ৫৭০ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের দিনাজপুরে ১৩৮ জন, রংপুরে ৯৮, ঠাকুরগাঁওয়ে ৯৪, নীলফামারীতে ৮১, পঞ্চগড়ে ৬১, কুড়িগ্রামে ৬১, গাইবান্ধায় ৫৫ এবং লালমনিরহাট জেলায় ১৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।