ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০তম সমাবর্তন গত সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ হাজার ৫৫১ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া অনন্য মেধাবী দুই শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিত্ চন্দ। আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।