সু চির বিরুদ্ধে আরও চারটি ফৌজদারি অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও চারটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে জান্তা সরকার। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একটি আদালতে অভিযোগ চারটি দায়ের করা হয়। সোমবার এ তথ্য জানিয়েছেন সু চির আইনজীবী মিন মিন সোয়ে। তবে আইনজীবী অভিযোগের বিষয়েও তেমন কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি কেবল জানতে পেরেছেন যে দুর্নীতির অভিযোগে এসব অভিযোগ গঠন করা হয়েছে। কিন্ত কিসের দুর্নীতির তাও জানতে পারেননি। জাতিসংঘ যখন দুই পক্ষের মধ্যে সমঝোতার আহ্বান জানাচ্ছে তখন জান্তা সরকার একের পর এক অভিযোগ গঠন করছে সু চির বিরুদ্ধে। -রয়টার্স