সিংড়ায় গুরনই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় গুরনই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইজারাদারের বিরুদ্ধে। এতে হুমকিতে পড়েছে শহর রক্ষাবাঁধ, রাস্তা ও আশপাশের বসতবাড়ি। এ বিষয়ে অভিযুক্ত ইজারাদার আহসান হাবিব রোজ বলেন, আমি নওগাঁ থেকে বালু এনে সিংড়াতে দিচ্ছি। আর সিংড়াতে যে ড্রেজার দিয়ে বালু উত্তোলন হচ্ছে সেটা আমি ভাড়া দিয়েছি ঠিকাদার শাহিনের কাছে। আমাদের বালু উত্তোলনের অনুমতি রয়েছে। তবে এখনো চিঠি হাতে পাইনি। নাটোর জেলা প্রশাসক শামীম হোসেন ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি।