ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে ব্যাংকের বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় সম্প্রতি রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এবং ওয়ান ব্যাংকের রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার আব্দুল মান্নান উপস্থিত ছিলেন
০০০
ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) বুধবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ, পরিচালক এস এম আশরাফুল আলমসহ পরিচালকবৃন্দ। সভায় শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত অব্যয়িত অর্থ এবং আইপিও অর্থের ব্যাংক হিসেবে জমাকৃত নিট সুদ কোম্পানির বিএমআরইতে ব্যবহারের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন