করোনায় শিশু-কিশোরদের জন্য ‘অলটাইম জুনিয়র শেফ’ ক্যাম্পেইন

 

দেশের জনপ্রিয় বেকারি ব্র্যান্ড অলটাইম নিয়ে এলো ‘জুনিয়র শেফ’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় আট থেকে ১৮ বছর বয়সি শিশু-কিশোররা অলটাইম ব্রেড দিয়ে তৈরি মজাদার খাবার তৈরি করে সেলফি কিংবা ভিডিও ফেসবুক পেজে পাঠিয়ে দিলে পাবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের মধ্যে রয়েছে দুরন্ত বাইসাইকেল, ভিশন মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলিসহ অন্যান্য পুরস্কার। ১০ জুলাই শুরু হয়ে এ কর্মসূচি চলবে ৩১ জুলাই পর্যন্ত। — প্রেস বিজ্ঞপ্তি