লাফার্জহোলসিম বাংলাদেশের আয় বেড়েছে ৩৪২ শতাংশ

 

২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) গত বছরের একই সময়ের তুলনায় লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রির পরিমাণ বেড়েছে শতকরা ৭৯ ভাগ। নতুন সিমেন্ট ব্র্যান্ড ও অ্যাগ্রিগেটস পণ্যে গ্রাহকদের আগ্রহ এই প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ২৪৮ ভাগ বেড়েছে । গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির নিট বিক্রি ২৬৪ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে ৪৭৩ কোটি ৭০ লাখ টাকা হয়েছে। সুদ ও কর পূর্ববর্তী পরিচালন আয় ২৬ কোটি ৮০ লাখ টাকা থেকে বেড়ে ১১৮ কোটি ৭০ লাখ টাকা হয়েছে। এ ফলাফল অর্জনে ডিজিটাল উদ্যোগ, পণ্য সরবরাহের নতুন নতুন চ্যানেল বাস্তবায়ন, সুপারক্রিট সিমেন্টের নতুন মোড়ক উন্মোচন এবং ব্যয় সংকোচন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। —প্রেস বিজ্ঞপ্তি