স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২১-এ ‘বেস্ট ইন্টারন্যাশনাল ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিগত তিন বছরের মধ্যে ব্যাংকটি তৃতীয় বারের মতো এই সম্মানজনক পুরস্কারটি অর্জন করল। শুধু তাই নয়, এটি তাদের এই বছরে আজ অবধি অর্জিত সপ্তম বৃহত্ আন্তর্জাতিক পুরস্কার। নতুন এই অর্জন নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, এই অর্জনকে সম্ভবপর করে দেওয়ার জন্য আমি আমাদের গ্রাহক, রেগুলেটর এবং বৃহত্ ইকোসিস্টেমের প্রতি কৃতজ্ঞতা জানাই। ২০২১-এর জন্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ কোভিড-১৯-এর প্রভাবে তত্ক্ষণাত্ সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ১৩ কোটি ৫০ লাখ টাকার একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকটি দেশের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং তাত্ক্ষণিক সহায়তা নিশ্চিত করবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে অবদান রাখবে। —প্রেস বিজ্ঞপ্তি