ভাণ্ডারিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা জুয়েল কাজীর মৃত্যু

জেপি চেয়ারম্যানের শোক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টি-জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতারের স্বামী কাজী আতিকুজ্জামান জুয়েল (৫১) গতকাল বুধবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গতকাল বুধবার দুপুরে সেখানে তিনি মারা যান। তিনি  স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জেপির প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক, পাক্ষিক অনন্যা সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন।

এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্যসচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, জাতীয় পার্টি-জেপির ইন্দুরকানী উপজেলা সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন তালুকদারসহ বিশিষ্টজনরা। মরহুমের লাশ আজ বৃহস্পতিবার পৌর শহরের পুরাতন স্টিমারঘাট পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।