বসুন্ধরার ত্রাণে হাসি ফুটল অসহায়ের

রাজধানীর নতুনবাজার এলাকায় কাকডাকা ভোরে বসে শ্রমের হাট। সেখানে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতেন হারেস মিয়া। অশীতিপর এই দিনমজুর থাকেন ভাটারা থানার নূরেরচালা এলাকায়। এই বয়সে তাকে কাজে নিতে চায় না অনেকেই, তার ওপর লকডাউন। টানা ১১ দিন ধরে তিনি কর্মহীন। সব মিলিয়ে দিনে এক বেলা খাবার জোটানোই কঠিন তার। এমন দুর্দিনে ত্রাণ দিয়ে তার পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তাতে কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছিলেন না হারেস। তার ভাষায়, ‘কী কয়াম বাপজান, এই বয়সে কেউ কামে লয় না বুড়া বইলা, তার উপরে এই লকডাউন, বউ আর ছোট এক পোলা লইয়া আছি মহাবিপদের উপরে। আইজ ম্যালা ত্রাণ পাইছি। ম্যালা দিন পর আইজ পেট ভইরা খাইয়াম।’ গত মঙ্গলবার হারেস মিয়ার মতো পাঁচ শতাধিক দরিদ্র, দুস্থ, কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। রাজধানীর তিন শ’ ফুট এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে এই কার্যক্রমর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের সেক্টর এ মার্কেটিং ও আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন। এ সময় গ্রুপের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে বসুন্ধরা গ্রুপের সেক্টর এ মার্কেটিং ও আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশক্রমে সারা দেশে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।