ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্ট টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬২ ক্যান (আন্দামান গোল্ড ও জাস্টাস) বিয়ার জব্দ করেছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি টিম ৪৬২ ক্যান বিয়ার জব্দ করে।