ইউরোর ফাইনালে ঢুকতে গিয়ে ম্যাগুয়ের বাবাও আহত

স্পোর্টস রিপোর্টার

ইউরোর ফাইনালের টিকিট না পেয়ে ইংলিশ দর্শক নিরাপত্তা ভেঙ্গে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছেন এবং অনেকেই ঢুকেছেন। ওয়েম্বলির মাঠে ঢোকার জন্য ব্যারিকেড ভেঙেছেন। টিকিট না থাকার পরও ঐতিহাসিক ফাইনাল দেখার জন্য হাজার পাঁচেক দর্শখ তান্ডব চালিয়েছিলেন সেদিন। সেই সময়ই ভিড়ের চাপে আহত হন ইংলিশ ফুটবলার ম্যাগুয়ের বাবা।