ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওরে কর্মহীন বাস,ট্রাক, রিকশা ও সি.এন.জি অটোরিকশা চালকদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ বুথ উদ্ধোধন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দরজী লাভলু,ধামশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রধান,মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা টাইগার লোকমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী রানা প্রমুখ।