করোনা সচেতনতায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভিডিও ব্লগিং কার্যক্রম

করোনাবিষয়ক সচেতনতামূলক ভিডিও ব্লগিং কার্যক্রম শুরু করেছে লিগ্যাল ইনিশিয়েটিভস ফর এনলাইটেনমেন্ট (লাইফ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।  ঈদ উদ্যাপন করতে গিয়ে বিভিন্ন কারণে জনসমাগম ঘটার সম্ভাবনা থাকে এবং মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি  অনুসরণের ক্ষেত্রে একধরনের শিথিলতা লক্ষ্য করা যায়। তাই জনসমাগম এবং শিথিলতাকে কেন্দ্র করে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেই আশঙ্কা থেকে তারা এই সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিক অবস্থায় বিভিন্ন পেশার পাঁচ তরুণ-তরুণী এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তারা করোনা রোধে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সচেতনতামূলক বার্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা সহজবোধ্য ভাষায় সাধারণ জনগনের জন্য উপস্থাপন করবেন। লাইফ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিও ব্লগিংগুলো দেখা যাবে।         —প্রেস বিজ্ঞপ্তি