ঐক্য ফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মতো, আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি  বলেছেন, ঐক্য ফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মত। ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে যাওয়ায় তারা পরস্পরের কথা কেন শুনবে!

মঙ্গলবার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

এ সময় আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে উন্নয়ন তারা চান না। তারা জানে জনগণ তাদের চায়না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করেছে। তাতে নির্বাচন প্রক্রিয়া কোনো ভাবেই ব্যাহত হবে না।’

আরো পড়ুন: ‘জাতীয় সংসদের মতো সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে’

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, এম,জি হাক্কানী, কাজী আজহারুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/অনি