করোনা পরিস্থিতির কারণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন। করোনার কারণে গত বছরও জাতীয় ঈদগাহে ঈদের জামাত বাতিল করা হয়েছিল।
তিনি বলেন, করোনার কারণে জনসমাগম এড়াতে এ বছর জাতীয় ঈদগাহে ঈদের জামাত বাতিল করেছি আমরা। এছাড়া এলাকাভিত্তিক ছোট ছোট জামাতগুলো অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণের কথা চিন্তা করে আমরা সেটাও নিরুত্সাহিত করছি।