ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

ঢাকা মহানগরের চারটি ইউনিটের দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। চারটি ইউনিট হলো :উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে মহানগর উত্তরের আহ্বায়ক জসিম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল; মহানগর দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল সিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়; মহানগর পূর্বে শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল আমিন এবং মহানগর পশ্চিমে মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন। আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ প্রস্তাব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরে জমা দেওয়ার জন্য নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবদের নির্দেশ প্রদান করা হয়।