জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আইনের সংশোধনী প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূণ্যে নামিয়ে আনতেই এই পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট ইইউ। আগামী ২০ বছরের মধ্যে বিমানের জ্বালানিতে কর বসানো, কার্যকরভাবে পেট্রোল বিক্রয় বন্ধ এবং ডিজেল চালিত গাড়ি বিক্রয় নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল বুধবার এই পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এখন জোটের ২৭টি দেশ এবং ইইউর পার্লামেন্টের অনুমোদন লাগবে। তবে এই পরিকল্পনা নিয়েও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকার তথ্য পাওয়া গেছে। —বিবিসি