কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ১০ জন ও উপসর্গে চার জন মারা গেছেন।
বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৯৪টি নমুনা পরীক্ষায় নতুন আরও ২৭৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৩ ভাগ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৯৫। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫৬ জন। জেলায় বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার ৯৪৫। এদের হাসপাতালে চিকিৎসাধীন ৩০১ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৬৪৪ জন। গত এক মাস যাবত কুষ্টিয়া জেলায় প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ১৫/১৬ জন করোনা রোগীর মৃত্যু হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এম এ মোমেন জানান, আপাতত হাসপাতালে অক্সিজেন সংকট নেই। তবে নানা সীমাবদ্ধতা স্বত্বেও করোনা রোগীকে সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সংক্রমণ রোধ করার কোন বিকল্প নেই বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআর