ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বোর্ড অফিস নামকস্থানে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আহত গুরুতর ৪ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২ টায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮) অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক অফিসার রাকিবুল আলম চয়ন বলেন, আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম, সড়ক দূর্ঘটনায় হতাহতের কথা স্বীকার করেছেন।
ইত্তেফাক/এনএ