চট্টগ্রামে টানা তিনদিন রেকর্ড পরিমাণ শনাক্তের পর চতুর্থ দিনে করোনা সংক্রমণের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ১০ জনের।
শনাক্তদের মধ্যে নগরীর ৪৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ২৯৪ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নগরীর। বাকি সাতজন বিভিন্ন উপজেলার। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৭২ শতাংশ। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত বুধবার চট্টগ্রামে প্রথমবারের মতো ১০০৩ জন, মঙ্গলবার ৯৫৫ জন এবং সোমবার ৮২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এ পর্যন্ত ৬৮ হাজার ৫৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫২ হাজার ৪২৩ জন এবং বিভিন্ন উপজেলার ১৬ হাজার ১৩২ জন। করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছে ৮১০ জন। এর মধ্যে নগরীর ৫১১ জন এবং বিভিন্ন উপজেলার ২৯৯ জন।
ইত্তেফাক/ইউবি