লকডাউনে ঢাকার পোষা প্রাণীর দোকানগুলোতে অসংখ্য প্রাণীর মৃত্যু

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে রাজধানী ঢাকার সবচেয়ে বড় পোষা প্রাণী মার্কেট কাঁটাবন বন্ধ হয়ে যায়। এর প্রভাবে খাদ্য ও পর্যাপ্ত যত্নের অভাবে শতাধিক প্রাণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে হতাশ মালিকরা এবং ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রাণী অধিকার কর্মীরা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাত দিয়ে আরএফআই জানিয়েছে, কাঁটাবন মার্কেট দোকান মালিক সমিতির মুখপাত্র রহমান শিকদার জানান, গত ১ জুলাই লকডাউন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ পাখি এবং কয়েক ডজন কুকুর, বিড়াল, খরগোশ, ইঁদুর ও গিনি পিগ মারা গেছে।

দোকান মালিক মোহাম্মদ পলাশ বলেন, আমাদের দোকান খোলা রাখতে হবে, যেন প্রাণীগুলো দমবন্ধ হয়ে মারা না যায়।

এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ প্রাণী মারা গেছে, যোগ করেন তিনি।

প্রাণীর মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পরপরই গতকাল বুধবার (১৪ জুলাই) সরকার নির্দেশ দিয়েছে যে, লকডাউন চলাকালীন পোষা প্রাণীর মার্কেটের দোকানগুলো প্রতিদিন সকালে দুই ঘণ্টা এবং বিকেলে দুই ঘণ্টা করে যেন খোলা রাখা হয়।

ইত্তেফাক/টিএ