কোরবানি ঈদ নিয়ে

কোরবানি ঈদ এলে ফুর্তির শেষ নেই

কিন্তু এবার বুঝি সেই পরিবেশ নেই।

 

খুশি থাকা গরু নিয়ে, খুশি থাকা খাসিতেই

উট নিয়ে কেউ খুশি, প্রাণ ভরে হাসিতেই।

এভাবেই চলছিল, চলবারও কথা তাই

কিন্তু করোনা এলো, চলে নীরবতা তাই।

 

ঈদের নামাজ হলো পুণ্যটা জয় করে

তবু ঈদগাহে যেতে আজ বড় ভয় করে।

কেউ কারো হাত ধরা, কোলাকুলি মানা আছে

এভাবে কি ভালো লাগে? কী হবে তা জানা আছে!

 

কোরবানি ঈদে যদি কোরবানি বাদ যায়

মন থেকে আনন্দ হাসি খুশি সাধ যায়।

কেউ কেউ যেচে বলে, ভুলে যাও ফুর্তিও

মানুষ কি হতে পারে পাথরের মূর্তিও?

 

কী করে তা সম্ভব? মানুষ তো হাঁদা নয়

কোনোদিন কারো কাছে অকারণে বাঁধা নয়।

তাই সব বাধা ভেঙে উতরিয়ে যেতে চাই

এই ঈদে সবটুকু আনন্দ পেতে চাই।

 

করোনাকে দূরে ঠেলে কোরবানি ঈদ নিয়ে

মেতে উঠি সকলেই প্রত্যয় ও জিদ নিয়ে।