সোহান এখন টিভি দেখে রোজ
প্রতিদিনই নিচ্ছে ঈদের খোঁজ
শহর ছেড়ে গ্রামের বাড়ি যাব
দাদুর হাতের মজার খাবার খাব।
বাড়ি যাবে কেমন করে সে
সারাদেশে মহামারি যে
তবুও তার চোখে ভাসে ঈদ
ভেবে ভেবে নাইকো চোখে নিদ।
রেলের গাড়ি বন্ধ আছে তাই
যদি কোনো বাসের চালক পাই
যেভাবে হোক যেতে হবে গ্রাম
ক্রিকেট দলে লেখা আছে নাম।
স্বাস্থ্যবিধি মেনে গ্রামে যাই
ঈদ আনন্দে অনেক কিছু খাই
অসহায়ের দুঃখ করবো দূর
ঈদের খুশির আসবে নতুন ভোর।