হূদয়

একটা গোপন পৃথিবী

যার কোনো মানচিত্র নেই

সূর্য টের পায় না তার পরিক্রমণ

কিন্তু গ্যালিলিও গ্যালিলি ঠিকই

ফিস ফিস করে বলে— সে ঘোরে

 

এই পৃথিবীর চাঁদ বরফের

সূর্য জলের

আকাশ বৃক্ষের

মেঘগুলো মৌচাক

আর নক্ষত্রেরা মৌমাছি

 

এই পৃথিবীর কোনো ঈশ্বর নেই

কারো মৃত্যু হয় না

জন্মায় না কেউ কোথাও

একা একা সৃষ্টি হয়

আবার হারিয়ে যায় একা একা