আঁধার

আঁধার! রাশি রাশি আঁধার

বিদঘুটে ঘন আঁধার

চারিদিক থেকে ছুটে আসা আঁধার।

 

কুচকুচে কালো হিমশীতল আঁধার

পিচ্ছিল কর্কশ নরকের দানবীয় আঁধার!

শেষ শয্যায় নৃত্য করা আঁধার

আষ্টেপৃষ্ঠে চেপে ধরা আঁধার

দম বন্ধ করা নির্দয় নিষ্ঠুর আঁধার!

 

আবার উঠবে সূর্য হাসবে চাঁদ

তারা নক্ষত্র উঠবে জেগে

ফুলের গন্ধে পালাবে ঘুটঘুটে আঁধার।

 

চিরদিনের মতো যাবে চলে আঁধার

জ্বলবে দ্বীপ কাঁদবে আঁধার

যাবে চলে! সত্যিই যাবে চলে! আঁধার।