বৃষ্টির আদর্শলিপিতে ধরা
প্রেম, প্রকৃতি, ধর্ম, দর্শন
এই সত্যটি উপলব্ধি করতে
কেটে গেল একটা জীবন।
শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্র-মেঘনার
কূলঘেঁষা জনপদে পদচিহ্ন...
ভূমিপুত্র জানে না কেন যে—
যায় সে জলের অধিকারে!
বর্ষা এলো অশ্রুবর্ষণের দিনে
হাতের আঙুল গলে পড়ে জীবন
ছুটে আসে প্রাণ জিভের ডগায়।
যে প্রাণ বৃষ্টির ছন্দে নেচে ওঠে
সেই প্রাণে কেন আজ মৃত্যুভয়!